শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলা, আহত-৪

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটর সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র
করে হামলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোদলা মাঠের পাশের্^ এ হামলার ঘটনা ঘটে। হামলায়
বারুইপাড়া ইউনিয়ন যুবদল নেতা হাসিব বিশ^াস (৪৮) গুরুত্বর আহত হয়।
হাসিব বিশ^াস সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের হাবিবুর বিশ^াসের
ছেলে।
জানা যায়, সোমবার সন্ধায় কোদলা মাঠের পাশে একটি চায়ের দোকানে যুবদল
নেতা হাসিব বিশ^াস বসে ছিলেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত
আলী ও সাধারন সম্পাদক কালাম নকিবের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে
লিয়াকত আলী ,কালাম নকিব ছাড়াও শরিফুর রহমান বিশ^াস, রুস্তুম নকিব, কবির
নকিব, আকরাম নকিব, রেজাউল নকিব হামলা করে। এতে যুবদল নেতা হাসিব
বিশ^াস গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয় লাভলু ফকির, আলাল শেখ, ইলিয়াস শেখ,
সালাম শেখ আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসিব বিশ^াসকে বাগেরহাট সদর
২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান
বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর