সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কঙ্গনার বাংলো বিক্রি ১৭ কোটি টাকা লাভে

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত তার মুম্বাইয়ের বাংলো বিক্রি করে দিলেন। বান্দ্রার পালি হিলের বাংলোটি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ লাভ করলেন এই অভিনেত্রী। কঙ্গনার বাংলো বিক্রির কাগজপত্র টাইমস অব ইন্ডিয়া হাতে পেয়েছে। এসব কাগজপত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩ হাজার ৭৫ স্কয়ার ফুটের বাংলোটি ৩২ কোটি রুপিতে বিক্রি করেছেন কঙ্গনা রাণৌত। এ বাংলাতে ৫৬৫ স্কয়ার ফুটের গাড়ি পার্কিং সুবিধাও রয়েছে। ২০১৭ সালের ২০ কোটি রুপিতে বাংলোটি কিনেছিলেন কঙ্গনা। গত ৫ সেপ্টেম্বর ৩২ কোটি রুপিতে এটি বিক্রি করেন এটি। সাত বছরের ব্যবধানে এ বাংলো বিক্রি করে ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৮ লাখ টাকার বেশি) লাভবান হলেন কঙ্গনা। ভারতের জমি কেনাবেচার ওয়েবসাইট কোড এস্টেটের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, কঙ্গনার প্লটটির সাইজ ২৮৫ মিটার। বাংলোর ভবন তৈরি করা হয়েছে ৩ হাজার ৪২ স্কয়ার ফুটের ওপরে। নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দু’তলা বাড়িটি। এ বাংলোর ফার্স্ট ফ্লোরে ১২৫০ স্কয়ার ফুটের সাউন্ড প্রæফ এডিটিং রুম তৈরি করেছিলেন কঙ্গনা। মানে তার মণিকর্ণিকা ফিল্মস এ বাংলোতে অবস্থিত। কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। এতে বিজেপির টিকিট নিয়ে হিমাচলের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য রওনা হন। চন্ডিগড় এয়ারপোর্টে পৌঁছানোর পর কঙ্গনাকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর। এ নিয়ে জলঘোলা কম হয়নি। কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। ‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। নানা জটিলতার পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছেন এই অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর