সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তুফান একইসঙ্গে দুই ওটিটিতে আসছে

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাপের খুনের বদলা নিতে গিয়ে হাজার মানুষ খুন করল সন্তান। হয়ে উঠল রক্তপিপাসু রাক্ষস! চেনা গল্পের এই সিনেমা এরইমধ্যে দেখে ফেলেছেন হাজারও দর্শক। এবার একইসঙ্গে দুই ওটিটিতে আসছে এই গল্পের সিনেমা ‘তুফান’। শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবির গল্প ভারতের ‘অ্যানিমেল’ ছবির মতোই। সেখানেও দেখা গেছে, বাবাকে ভালোবাসে বলে সন্তান দেশে ফিরে আসে। তারপর হাজার হাজার মানুষ মেরে ফেলে! তবে তুফানের প্রেক্ষাপট দেশীয়। সন্ত্রাসী হয়ে ওঠা তুফান কীভাবে একটি দলকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে লুটপাটের সুযোগ করে দেয়, কীভাবে সে নির্বাচন ব্যবস্থায় প্রভাব বিস্তার করে, কীভাবে দেশের সমস্ত ব্যবসাকে নিজের তালুতে ফেলে শাসন করে-সেসব দেখানো হয়েছে এই সিনেমায়। সা¤প্রতিক বাংলাদেশের অনেক ঘটনাকে জোড়া লাগিয়ে ছবিটি বানিয়েছেন নির্মাতা রায়হান রাফি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমা বানানোয় ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন তিনি। ‘তুফান’ গত ঈদুল আযহায় মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এরইমধ্যে এশিয়ার কয়েকটি দেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও ছবিটি মুক্তির খবর জানিয়েছে বিপণন প্রতিষ্ঠান। তবে ঢাকা ও বাংলাদেশের কয়েকটি জেলার প্রেক্ষাগৃহে তুফান লুফে নিয়েছে দর্শক। ছবির ‘দুষ্টু কোকিল’, ও ‘লাগে উরা ধুরা’ গান দুটি ছাড়িয়ে গেছে বাংলা সিনেমার আগেকার সব রেকর্ড, ছিল ইউটিউব ট্রেন্ডিংয়েও। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের চরকি ও ভারতের হইচই, দুটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। আদনান আদিব খান, রায়হান রাফির গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ‘তুফান’ সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। তার বিপরীতে ছবিতে অভিনয় করেছেন নাবিলা ও ভারতের মিমি চক্রবর্তী। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী প্রমুখ।


এই বিভাগের আরো খবর