সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেলেন ডার্থ ভেডারের কন্ঠ অভিনেতা জেমস

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

শৈশব থেকে তোতলা ছিলেন জেমস। কথার ছন্দপতনজনিত এই প্রতিবন্ধকতা নিয়ে কবিতা আবৃত্তি শুরু করেন তিনি। তারপর আসেন অভিনয়ে। ‘স্টার ওয়ার্স’ সিনেমা সিরিজের ভিলেন হিসেবে যার কণ্ঠ শুনতেন দর্শক, সেই ডার্থ ভেডার চরিত্রের অভিনেতা জেমস আর্ল জোনস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। গত সোমবার সকালে পারিবার ও প্রিয়জন পরিবেষ্টিত হয়ে এই অভিনেতার শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র ব্যারি ম্যাকফারসন। জেমস মঞ্চ ও পর্দায় অভিনয় করতেন। ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন। জিতেছিলেন দুটি এমি, দুটি টনি এবং একটি গ্র্যামি অ্যাওয়ার্ডস। এ ছাড়া গোল্ডেন গেøাব এবং স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডের আজীবন সম্মাননা পান তিনি। সম্মানসূচক অস্কারও লাভ করেছেন এই অভিনেতা। জেমস ব্রডওয়েতে অভিনয় শুরু করেন ১৯৫৭ সালে ‘সানরাইজ এট ক্যাম্পোবেলো’ নাটকে। পরে ‘ওথেলো’, ‘হ্যামলেট’, ‘কোরিওলানাস’, ‘কিং লিয়ার’ সহ শেকসপিয়রের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ ছবিতে বক্সারের ভ‚মিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে টনি পুরস্কার জিতেছিলেন তিনি। এ রকম বহু কাজ, বহু পুরস্কারে সয়লাব তার ক্যারিয়ার। যদিও ক্যারিয়ার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জেমস বলেছিলেন, ‘ডেনজেলওয়াশিংটন, সিডনি পোইটিয়ার, রবার্ট রেডফোর্ড, টম ক্রুজরা ক্যারিয়ারে সুপরিকল্পিতভাবে এগিয়েছেন। আমি সে রকম ছিলাম না। কাজের প্রস্তাব পেয়েছি, বলে দিয়েছি, ঠিক আছে, করব।’ আফ্রিকান-আমেরিকান জেমস ১৯৩১ সালে মিসিসিপিতে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ‘স্টার ট্রেক’ অভিনেতা লেভার বার্টন, মার্কিন অভিনেতা কোলম্যান ডোমিঙ্গোসহ হলিউডের অনেক প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পী।


এই বিভাগের আরো খবর