সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেহজাবীন টরন্টোতে নাওমি ওয়াটসের সঙ্গে

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: হলিউড অভিনেত্রী নাওমি ওয়াটসের সঙ্গে একফ্রেমে দেশের শীর্ষ অভিনেত্রী মেহজাবীন। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নাওমির সঙ্গে সাক্ষাত হয় মেহজাবীনের। দুজনের সেই ছবি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। ক্যারিয়ারের প্রথম ছবি ‘সাবা’ নিয়ে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছেন মেহজাবীন চৌধুরী। গত শুক্রবার শুরু হয়েছে এবারের উৎসব। দ্বিতীয় দিন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে তাঁর অভিনীত ছবিটির প্রিমিয়ার। নির্মাতা মাকসুদ হোসেন ও সহশিল্পী মোস্তফা মনওয়ারের সঙ্গে মেহজাবীন উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই তাঁদের সঙ্গে দেখা হয় হলিউডের জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটসের। প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তুললেন তিনজনই। ছবিটি ফেসবুকে শেয়ার করে মেহজাবীন জানালেন, তিনি নিজেও ‘দ্য ইম্পসিবল’ অভিনেত্রীর ভক্ত। এদিকে প্রথম প্রদর্শনীর পরই সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ‘সাবা’। দ্য মুভিয়েবল ফেস্টের রিভিউতে বলা হয়েছে, দর্শকের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিয়েছে ‘সাবা’। মেহজাবীনের অভিনয় দক্ষতারও প্রশংসা করেছে তারা। গত শনিবার বিশ্ব প্রিমিয়ার হয়েছে ‘সাবা’র। ১১ দিনব্যাপী টরন্টো উৎসবে ‘সাবা’র প্রথম শো ছিল গত শনিবার! আর উদ্বোধনী প্রদর্শনীর টিকেট পাননি স্বয়ং অভিনেত্রী! উৎসবের ওয়েব সাইটে টিকেট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকেট শেষ হয়ে গেছে। গত রোববার হয়েছে ‘সাবা’র একটি শো। উৎসবের ওয়েব সাইট দেখে জানা যায়, শনিবার ও রোববার ছাড়াও উৎসবে আগামী শনিবার হবে ‘সাবা’র আরেকটি শো। তবে এখনো দেশে মুক্তি পায়নি ‘সাবা’। আগামী বছরের শুরুর দিকে ছবিটি দেশে মুক্তি পাবে। এর আগে ছবিটি নিয়ে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা মাকসুদ হোসেন।


এই বিভাগের আরো খবর