সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সেলেনা গোমেজ বিলিয়নিয়ার হলেন

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী, অভিনেত্রী এবং উদ্যোক্তা সেলেনা গোমেজের নতুন মাইলফলক অর্জন। যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নিয়ারের তালিকায় স¤প্রতি নাম উঠলো এই শিল্পীর। বøুমবার্গের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী সেলেনার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার। ছোটবেলায় বার্নি এবং ডিজনি চ্যানেলের তারকা হিসেবে খ্যাতি অর্জন করা সেলেনা গোমেজের বিপুল সম্পদের বেশিরভাগই এসেছে তার ‘রেয়ার বিউটি’ নামক মেকআপ কোম্পানি থেকে। যা তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। বøুমবার্গ জানিয়েছে, বর্তমানে এই কোম্পানিতে তার শেয়ার মূল্য ১ বিলিয়ন ডলারেরও বেশি। এই ব্র্যান্ডের সাফল্য তাকে টেইলর সুইফট এবং রিহানার মতো কনিষ্ঠ স্বনির্ভর নারী ধনীদের তালিকায় নাম লিখিয়েছে। এছাড়াও, সেলেনা গোমেজ মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ওয়ান্ডারমাইন্ড-এ বিনিয়োগ করার পাশাপাশি সংগীত, অভিনয়, সম্পত্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং পার্টনারশিপ থেকে বিভিন্ন উপায়ে আয় করেন। বøুমবার্গের তথ্য মতে, লুই ভিতোঁ, কোচ এবং পুমার মতো ব্র্যান্ডের সঙ্গে এন্ডোর্সমেন্ট চুক্তি থেকে গোমেজ মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। তিনি হুলুর জনপ্রিয় সিরিজ দঅনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিংদ-এ অভিনয়ের জন্য প্রতি সিজনে কমপক্ষে ৬ মিলিয়ন ডলার আয় করেছেন। এই সিরিজটি স¤প্রতি পঞ্চম সিজনের জন্য নবায়ন করা হয়েছে। গোমেজ সংগীতের পাশাপাশি অভিনয় জগতেও ব্যাপক জনপ্রিয়। গত বছর এই গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণকারী নারীও হয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে তার ৪২৪ মিলিয়নেরও বেশি অনুসরণকারী রয়েছে, যা টেইলর সুইফট এবং কাইলি জেনারের চেয়েও বেশি। সেলেনা গোমেজের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘সিঙ্গেল সুন’। এটি গেলো বছর প্রকাশ হয়েছিল। বর্তমানে অভিনয়ের মনোনিবেশ করেছেন এই গায়িকা। কিছুদিন আগে যুক্ত হয়েছেন মার্কিন গায়িকা লিন্ডা রনস্ট্যাডের বায়োপিকে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।


এই বিভাগের আরো খবর