বাগেরহাট প্রতিনিধি; বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের রেল রোডস্থ
বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত
হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। যুগ্ম সাধারণ
সম্পাদক হাসান মাহমুদ এর সঞ্চালনায় সভায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন
মূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ ওয়াদুদ উপজেলা প্রেসক্লাবের অর্থ
সম্পাদক তানভীর আহমেদ সোহেল, মাহবুবুর রহমান বাদল, সাজ্জাদ হোসেন, মেহেদী ইসলাম রনি,
ডালিম মিনা, তিশা ইসলাম, সঞ্জীব দাস ‘শেখ আবুল কালাম আসাদ সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ
উপস্থিত ছিলেন