সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দেব কাঞ্চনের পক্ষ থেকে হাতজোড় করে ক্ষমা চাইলেন

প্রতিনিধি: / ২১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: আরজি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে উত্তাল কলকাতা। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সেখানকার চিকিৎসকরা। তাদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন কমেডিয়ান ও তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক। সাধারণ মানুষের পাশাপাশি কাঞ্চনের সহশিল্পীরাও তাকে বয়কটের হুমকি দেন। এবার তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেতা দেব বললেন- ‘এই কাঞ্চন মল্লিককে আমি চিনি না।’ গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেব। এ সময় তিনি বলেন, ‘এই কাঞ্চন মল্লিককে আমি চিনি না। কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম। কিন্তু সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।’ কাঞ্চনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে দেব বলেন, ‘যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাকে আমি চিনি না। কিন্তু উনি যেহেতু আমার সহকর্মী এবং আমার দলেরই একজন, আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয়, আমাদের আরো বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমি, আমার পরিবার চাই সবাই ন্যায় পাক।’ গত মাসের শুরুর দিকে কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর থেকে উত্তাল কলকতা। সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছেন অভিনয়শিল্পীরাও। কলকাতার চিকিৎসকরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন- ‘সরকারি বেতন-বোনাস নেবেন তো?’ আর এতেই ক্ষুব্ধ কাঞ্চনের সহশিল্পী ও সাধারণ মানুষ। রীতিমতো তোপের মুখে পড়েন এই অভিনেতা। সর্বশেষ ক্ষমা চাইতে বাধ্য হন কাঞ্চন মল্লিক।


এই বিভাগের আরো খবর