শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সেনাপ্রধানের সামাজিক মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। সেনাবাহিনী প্রধানের পরিচয়, ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।


এই বিভাগের আরো খবর