সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অনন্যা রণবীরের সঙ্গে নির্জন দ্বীপে থাকতে চান

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বলিউডের নবাগত অভিনেত্রীদের একজন অনন্যা পান্ডে। সম্পর্কে অভিনেতা চাংকি পান্ডের মেয়ে। ইতোমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। স¤প্রতি নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। ‘কল মি বে’ শিরোনামে একটি সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে। যেটি আজ মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। এর আগেই প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন অনন্যা। যে কারণে স¤প্রতি কথা বলেছেন পিঙ্কভিলার সঙ্গে। সাক্ষাৎকারের একটি অংশে ‘র‌্যাপিড ফায়ার’-এ অংশ নেন তিনি। যেখানে সঞ্চালক অভিনেত্রীর কাছে জানতে চান, নির্জন কোনো দ্বীপে কোন অভিনেতার সঙ্গে থাকতে চান? জবাবে অনন্যা পান্ডে বলেন, ‘রণবীর সিং।’ কেন রণবীর, সেই কারণ ব্যাখ্যা করে অনন্যা পান্ডে বলেন, ‘কারণ সে নেচে বা কিছু একটা করে আমাকে বিনোদিত করবে। আমি বিরক্ত হতে চাই না।’ এরপর জানতে চাওয়া হয়, অভিনেত্রী হিসেবে নিজেকে কত নাম্বার দেবেন? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে অনন্যা পান্ডে বলেন, ‘এটা আমি করতে পারি না। নিজেই নিজেকে কীভাবে মূল্যায়ন করি! তবে প্রায় ৩ দিতে পারি।’ ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খো গায়ে হাম কাঁহা’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও ব্যক্তিগত নিয়ে বহুবার আলোচনায় উঠে এসেছেন অনন্যা। তার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা আদিত্য রায় কাপুর, কার্তিক আরিয়ানের।


এই বিভাগের আরো খবর