সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আসিফ বিটিভিতে গান গাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে গত ১৬ বছরে কার্যত নিষিদ্ধ ছিলেন আসিফ আকবর। সরকারের পালাবদলের পর আসিফ আকবর নতুন করে সরকারি এই দুই স¤প্রচার মাধ্যম থেকে আমন্ত্রণ পেয়েছেন। তবে এই আমন্ত্রণ গায়ক বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। আসিফ আকবর বলেন, বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরো কিছু শুভাকাক্সক্ষী বেতারে আছেন যারা বিগত ষোল বছর আমার গান চালাতে চাইতো, পারতোনা- এখন পারছে। বিটিভি থেকে ফোন পেয়েছেন জানিয়ে লিখেছেন, বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছে আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে। আসিফ আকবর বলেন, চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারী টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাইনা, সেখানেও আর কখনো গাইবোনা। এসব নিয়ে আর কষ্টও পাইনা। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেয়ার জন্য। তিনি বলেন, গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইবো আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছে আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে ! বেতার/ বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেবো।


এই বিভাগের আরো খবর