সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃষ্ণকলির নতুন গান শহীদের স্মরণে

প্রতিনিধি: / ২১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: সব কালের স্বপ্নদর্শী সব শহীদের স্মরণ করে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী কৃষ্ণকলি ও তার দল। ‘ভালোবাসি ভালোবাসি বলে’ শিরোনামের গানটি গত সোমবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয়। শ্রেণি লিঙ্গ জাঁতি বর্ণ ধর্ম বৈষম্যের অবসানের মধ্য দিয়ে ভালোবাসার বার্তা দেয়া হয়েছে গানটিতে। এই গানের কথা ও সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন কৃষ্ণকলি। লিড গিটারে আছেন আহনাফ খান অনিক, রিদম গিটারে অর্ক সুমন, ড্রামসে সুদীপ্ত বর্ধন শুভ। ভিডিও এডিট করেছেন পার্থ সাুরথি মোদক। ইউটিউবে গানটি প্রকাশের ট্যাগলাইনে লেখা আছে- ‘২০২৪-এর এই অভ্যুত্থান, ছাত্র-জনতার অনেক রক্তের বিনিময়ে পাওয়া। অনেক বছরের দমবন্ধ ঘুমোট হাওয়া বদলের আশায় এত প্রাণ বিসর্জন। সম্মানের, ভালোবাসাময় এক দেশ, এক পৃথিবী দেখার আশা আমাদের সাধারণ জনমনে। এই গান সেই স্বপ্ন ধারণ করেন যারা তাদের প্রতি, সব কালের স্বপ্নদর্শী সব শহীদের প্রতি।’ কৃষ্ণকলি ২০১৭ সালে লিখেছিলেন গানটা। এরপর বিভিন্ন কনসার্টে গেয়েছেন। মাঝখানে গানটা রেকর্ড করলেও প্রকাশ করা হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত সোমবার স্পটিফাই ও ইউটিউবে ‘ভালোবাসি ভালোবাসি বলে’ প্রকাশ করেছেন সংগীতশিল্পী কৃষ্ণকলি।


এই বিভাগের আরো খবর