সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জেমস-হাসান লন্ডনে একমঞ্চে গাইবেন

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: দেশের জনপ্রিয় দুই ব্যান্ড তারকা জেমস ও হাসান। ‘নগর বাউল’ ব্যান্ডের প্রধান জেমস, অন্যদিকে ‘আর্ক’-এর প্রধান ভোকাল ছিলেন হাসান। নব্বই দশকের শেষ ভাগ ও শূন্য দশকে দুজন সারা দেশে শো করেছেন। যেকোনো কনসার্টেই তখন জেমস ও হাসান ছিলেন অপরিহার্য। এবার লন্ডনের মঞ্চে একসঙ্গে গাইবেন দেশের ব্যান্ড জগতের এ জনপ্রিয় দুই শিল্পী। ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ শিরোনামের কনসার্টটি হবে আগামী ২২ সেপ্টেম্বর। বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের জন্য এই কনসার্ট। জানা গেছে, লন্ডন রয়েল এজেন্সিতে গাইবেন তারা। এর মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর জানান, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে জেমস ও হাসান বাংলাদেশ ছাড়বেন। আগামী ২২ সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ঢাকায় ফিরবেন জেমস।


এই বিভাগের আরো খবর