সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কারিনা বাকিংহামে কিশোর খুনের রহস্য সন্ধানে

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্রাইম থ্রিলার ‘বাকিংহাম মার্ডারস’ মুক্তি পেতে চলেছে খুব শিঘ্রই। স¤প্রতি মুক্তি পেয়েছে হনসল মেহতা পরিচালিত সাসপেন্স এ থ্রিলারটির ট্রেলার। এর আগে টিজার দেখেই সিনেমাটির গল্প সম্পর্কে কিছুটা আভাস মিলেছিল। হিন্দুস্তান টাইমস অনুযায়ী, ১০ বছরের এক শিখ শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার এক মুসলিম কিশোর! আর তাতেই সা¤প্রদায়িক আগুনে উত্তাল বাকিংহামশায়ার। এদিকে ঘটনার তদন্তভার পান প্রবাসী জসমিত ভামরার ওরফে। যিনি কিনা একজন গোয়েন্দা, আবার ব্যক্তিগত জীবনে তিনিও একজন মা। এমনই এক গল্প নিয়ে মুক্তি পেয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এর ট্রেলার। এ সিনেমায় জসমিত ভামরার চরিত্রে দেখা যাবে কারিনা। শোভা কাপুর ও একতা কাপুরের বালাজি টেলিফিল্মস এবং টিবিএম ফিল্মসের পাশাপাশি এই ছবির হাত ধরে প্রযোজক হিসাবে অভিষেক করছেন কারিনা। এর আগে কারিনা বেশকিছু সাক্ষাৎকারে বলেন, ‘মেরে অফ ইস্টটাউন আমার পছন্দের। আর তাই যখন হনসল আমার কাছে এসেছিলেন, তখন আমি বলেছিলাম, এটাই হয়ত সেই চরিত্র যা আমি সত্যিই করতে চেয়েছি। সুতরাং আমরা চরিত্রটা ওই চরিত্রের ছাঁচে ফেলা হয়েছে খানিকটা।’ ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। দ্য বাকিংহাম মার্ডারস ছবিতে কারিনা ছাড়াও অভিনয় করেছেন অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন। গল্প লিখেছেন অসীম অরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর।


এই বিভাগের আরো খবর