শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পদত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

প্রতিনিধি: / ২১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। এদিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তাবলেন, পদত্যাগপত্রটি আমাদের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ই-মেইলে পাঠানো হয়েছে তা বলতে পারবো না। আরেক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, সোমবারই এ পদত্যাগপত্র দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর