সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘পুষ্পা ২ মুক্তির আগেই আয়ের নতুন রেকর্ড গড়ল

প্রতিনিধি: / ২০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ নিয়ে বহুদিন ধরেই ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা। রাশ্মিকা মান্দানা ও আল্লু অর্জুন অভিনীত সিনেমাটির প্রথম কিস্তি রীতিমতো ঝড় তুলেছিল দর্শক হৃদয়ে। এরপর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ‘পুষ্পা ২’-এর মুক্তি পিছিয়েছে ইতোমধ্যে। গত ১৫ আগস্ট মুক্তির কথা থাকলেও আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে এটি। তবে মুক্তির আগেই আয়ের নতুন রেকর্ড করে ফেলল পুষ্পার সিক্যুয়েল। আকাশবানীর বরাত দিয়ে স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের অ্যাকশন-ড্রামা ঘরানার ‘পুষ্পা ২’ সিনেমার ওটিটি স্ট্রিমিং সত্ত¡ আনুষ্ঠানিকভাবে বিক্রি করেছেন নির্মাতারা। নেটফ্লিক্স সমস্ত ভাষার সত্ত¡ কিনে নিয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি। এজন্য নেটফ্লিক্সকে গুনতে হয়েছে ২৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৮৫ কোটি ৯ লাখ টাকার বেশি)। এটিকে সব ভাষার ভারতীয় চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বড় একক স্ট্রিমিং চুক্তি বলে মনে করা হচ্ছে। প্রথমটির চেয়ে ‘পুষ্পা ২’ সিনেমা আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও রয়েছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ৪০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন ‘পুষ্পা ২’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে। প্রথম কিস্তির মতো এবারও জুটি হিসেবে থাকছেন আল্লা অর্জুন ও রাশ্মিকা মান্দানা। সঙ্গে থাকছেন ফাহাদ ফাসিল। ৬ ডিসেম্বর তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’।


এই বিভাগের আরো খবর