সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন সংগীতশিল্পী প্রতাপ রায়

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বিদায় নিলেন বাংলার জনপ্রিয় অ্যাকর্ডিয়ন শিল্পী বেবি দা ওরফে প্রতাপ রায়। তিনি সঙ্গীত জগতের কাছে বেবি দা নামেই পরিচিত ছিলেন। বর্ষীয়ান শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত রোববার ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে প্রতাপ রায়ের বয়স হয়েছিল ৮৬ বছর। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, শ্যামল মিত্রদের বড় ভরসা ছিলেন প্রতাপ রায়। পিয়ানো অ্যাকর্ডিয়ানের ‘প্রবাদপুরুষ’ বলাই যায় তাকে। একটা সময় তিনি বলতেন, ‘আমি প্রতাপ রায় হয়ে প্রতাপ দেখাতে চাই না, অবশ্য বেবি হয়েও ছাগলে মুড়িয়ে যাক সেটা চাই না।’ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাট তার মৃত্যুতে শোকাহত হয়ে বলেছেন, ‘ওনার বয়স হয়েছিল ঠিকই। কিন্তু শিল্পে সেই বয়সের কোন ছাপ পড়েনি। জীবনের শেষ সময় পর্যন্ত ঝড়ের মতো পিয়ানো বাজাতেন। বেবিদা চলে যাওয়ার অর্থই হল একটি যুগের অবসান। ‘বেবিদা’র স্মরণে সঙ্গীতশিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একেবারে ছোট থেকে ওর সঙ্গে সম্পর্ক। অসাধারণ শিল্পী। পাশাপাশি তিনি অসাধারণ শিক্ষক ছিলেন। আমাকেও বেবিদাই শিখিয়েছেন, গান গাইবার আগে সঙ্গীতায়োজনের কাজটা কী ভাবে করতে হয়। অনেক ইতিহাস জড়িয়ে ওর সঙ্গে। তার প্রয়াণে আমাদের বিরাট ক্ষতি হল।’


এই বিভাগের আরো খবর