সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভ্যানে লাশের স্তূপ, ভয়ঙ্কর ভিডিও দেখে বাকরুদ্ধ ফারুকী

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বিনোদন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা একের পর এক লাশ ভ্যানে তুলছেন। ময়লা চাদর আর ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন লাশগুলো। ১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিও দেখে শিউরে উঠছেন মানুষ। এমন নৃশংসতা দেখে বাকরুদ্ধ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও। ভিডিওটি দেখে গত শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে ফারুকী লিখেছেন, ‘মেরুদÐ শীতল করে দেয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে তাতে স্তব্ধ হয়ে যেতে হয়।’ এই নির্মাতা আরও লেখেন, ‘যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, সে সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তূপের উপর বসে নৃত্য করে, এর চেয়ে ভয়ংকর আর কি হইতে পারে? ভ্যানের ওগুলা যেনো মানুষের লাশ না, এক দলা মাংসপিÐ যেগুলা কোথাও বিলং করে না, কারো ভাই হয় না, সন্তান হয় না। যেনো তাদের অপেক্ষায় কোনো বাড়ীতে কেউ বসে নাই। কি বিভৎস ক্ষমতার এই লোভ!’ ফারুকীর সেই পোস্টের মন্তব্যের ঘরে এবং পোস্টটি শেয়ার করে নেটিজেনরা অপরাধীদের বিচার চেয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় নির্মম এই ঘটনা ঘটে। সরকার পতনের আগমূহুর্তে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হলে পুলিশ তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। আন্দোলনকারীদের অনেকেই তখন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়।


এই বিভাগের আরো খবর