সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আরজু ৫ হাজার মানুষের চিকিৎসার দায়িত্ব নিলেন

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিনোদন: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গত পাঁচ হাজার মানুষের চিকিৎসাসেবার দায়িত্ব এগিয়ে এলেন চিত্রনায়ক কায়েস আরজু। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’র মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। সংগঠনটির কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় ওষুধ দিয়ে এসেছেন এই চিত্রনায়ক। আর গত শুক্রবার থেকে বন্যাদুর্গতদের মাঝে শুরু হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘বন্যার্তদের জন্য মেডিকেল ক্যাম্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি অবগত। সে কারণেই নির্ভরযোগ্য কারো সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম “ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড” দুর্গতের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। অতীতে বন্যাদুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করার অভিজ্ঞতাও রয়েছে তাদের। এটাকেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে বেছে নিলাম।’ তিনি আরও বলেন, ‘মেডিকেল সাপোর্টের বাইরেও ত্রাণ সহায়তার ব্যবস্থাও আমি করব। তবে ত্রান দেওয়ার মানুষ প্রচুর আছেন। দুর্গতদের চিকিৎসা সহায়তা করার মানুষ কম। সে কারণেই এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’ বন্যার পানি নেমে যাওয়ার সময় দুর্গত এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। মেডিকেল সাপোর্ট তখন খুব দরকার। সেই চিন্তা থেকে চিত্রনায়ক কায়েস আরজু এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটির প্রেসিডেন্ট সোহেল অটল।


এই বিভাগের আরো খবর