সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসি হারুনের ‘মহানগর’ ফ্রিতে দেখা যাবে

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বিনোদন: ২০২১ সালের কথা। সারা বিশ্বে করোনার দাপট। ওই সময়ে ঢাকা মহানগরে কোনো এক রাতের ঘটে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত হয় ‘মহানগর’ নামের একটি সিরিজ। ওই বছরের জুনে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পায় সেটি। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজটি নির্মাণ করেন বাংলাদেশের হালের আলোচিত নির্মাতা আশফাক নিপুণ। সিরিজটি বাংলাভাষী দর্শককে যেন নাড়িয়ে দিয়ে যায় সে সময়। মুক্তির পর থেকেই সিরিজটি দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। এখনো দর্শক মনে দাগ কেটে চলেছে ওসি হারুন চরিত্রটি। এবার দর্শকদের জন্য নতুন ঘোষণা দিল হইচই। আজ শুক্রবার থেকে ‘মহানগর’-এর প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রিতে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে এটি। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেই সঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগরের প্রথম কিস্তির একটা পর্ব দেখা যাবে ফ্রি। এ ব্যাপারে পরিচালক আশফাক নিপুণ বলেন, ‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে। ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। সে সব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়।’ অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি, তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য। এখনো দর্শক ওসি হারুনকে দেখতে চায়।’ মহানগরের প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসার প্রমুখ।


এই বিভাগের আরো খবর