সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেহজাবীন অপরিচিতার ফেসবুক পোস্টের সূত্র ধরে চটেছেন

প্রতিনিধি: / ২১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বিনোদন: নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার সরব হলেন স্পর্শকাতর এক বিষয় নিয়ে। গত বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মেহজাবীন। শুধু তা-ই নয়, সেই পোস্টটি ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও ট্যাগ করেছেন তিনি। যদিও বিষয়টি অভিনেত্রীর ব্যক্তিগত নয়, তবু ঘটনাটিকে আমলে নিয়েছেন মেহজাবীন। পাশাপাশি পুলিশকে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রæত সময়ের মধ্যে জেলে পাঠানোর দাবিও জানান তিনি। জানা গেছে, রয়া তাসনিম নামের এক অপরিচিতার ফেসবুক পোস্টের সূত্র ধরেই চটেছেন মেহজাবীন। যে পোস্টে নির্যাতিতা রয়া জানান, তার স্বামী তাকে মারাত্মকভাবে আহত করেছেন এবং মেরে ফেলার চেষ্টাও করছেন এখন। পাশাপাশি ওই পোস্টের সঙ্গে প্রমাণস্বরূপ কিছু ছবিও প্রকাশ করেছেন রয়া। যেখানে দেখা যাচ্ছে ভয়ংকর আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি। রয়ার দাবি, তার স্বামী ক্ষমতাধর বলে পুলিশের কাছে গিয়েও কোনো বিচার পাননি তিনি। ঘটনাটি গত ১০ এপ্রিলের। তবে এখন নতুন বাংলাদেশের পুলিশ প্রশাসনই শেষ ভরসা তার। প্রত্যাশা করছেন এবার হয়তো বিচার পাবেন তিনি, নিশ্চিত করতে পারবেন তার স্বাভাবিক জীবন। মূলত সেই পোস্টই নিজের ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘এই অভিযোগটি অবশ্যই তদন্ত করা উচিত যত দ্রæত সম্ভব। এখনই অভিযুক্ত স্বামীকে জেলে পাঠানো উচিত।’ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘আমি আশা করছি এই প্রতিক্রিয়াটি দেখবেন তারা।’


এই বিভাগের আরো খবর