সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘শনিবার বিকেল’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিনোদন: মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে। দেশের বাইরে মুক্তি পেলেও নানান কারণে দেশে মুক্তিতে বাঁধা ছিল। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। আবদুল আজিজ বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। আমরা আশাবাদী ‘শনিবার বিকেল’ খুব শিগগিরই সেন্সর ছাড়পত্র পাবে। আর সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে।’ ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে। এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জয় করেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন আবদুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী এবং আনা কাচকো। আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।


এই বিভাগের আরো খবর