সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্যার্তদের সহায়তায় ব্যয় হবে ‘বানভাসি জীবন’ গানের আয়

প্রতিনিধি: / ২০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিনোদন: বানভাসি মানুষের আর্তনাদ-আহাজারি নিয়ে প্রকাশিত হলো গান ‘বানভাসি জীবন’। লাখ লাখ মানুষ বন্যায় বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে-এমন প্রেক্ষাপট নিয়ে গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত। রাফাত বলেন, ‘গানের কথা পাওয়ার পরই সুরে ডুবে যাই। খুব বেশি সময় লাগেনি, এক-দেড় ঘণ্টায় গানটির সুর-সংগীত করেছি। আশা করছি, গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’ গীতিকার তারেক আনন্দ বলেন, ‘হাতে হাত ধরে দুঃসময় করবো পার, তোমাদের কষ্টগুলো আমাদের সবার-এটি গানের ব্রিজ লাইন। যারা এই মুহূর্তে কষ্টে আছেন, তাদের কষ্টের ভাগ আমরাও নিলাম। বানভাসি মানুষের ক্ষত দ্রæত সেরে উঠুক।’ ‘গানটি কপিরাইট ফ্রি, উন্মুক্ত। যে কেউ ইচ্ছে করলে সব ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করতে পারবেন। এখান থেকে সামান্য আয় যদি আসে, সেটি বানভাসি মানুষদের কাছে পৌঁছে দেবো,’ বলেন তিনি। গানটি প্রকাশিত হয়েছে শিল্পী শাহরিয়ার রাফাত ও গীতিকার তারেক আনন্দের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।


এই বিভাগের আরো খবর