সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নজরুলের গান নতুন আবহে

প্রতিনিধি: / ২০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বিনোদন: প্রেম, সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ছিলো মঙ্গলবার। এ উপলক্ষে তার ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে’ গানটি নতুন আঙ্গিকে প্রকাশ করেছে আরটিভি মিউজিক। বিপ্লবী এই গানটি নতুন করে কণ্ঠে তুলে নিয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। নিতাই ঘটকের আদি সুরে এর সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সুজন। ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হীরা। গানটি নিয়ে পান্থ কানাই বলেন, ১৯২৬ সালের ২ মে থেকে ১৮ মে কলকাতায় যে দাঙ্গা হয়, তার প্রতিবাদ এবং হুঁশিয়ারিস্বরূপ ‘কাÐারী হুঁশিয়ার’ শিরোনামে কবি নজরুল এ গান রচনা করেছিলেন। এটি তার ‘সর্বহারা’ কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। এত বছর পরেও গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন অনেকে। এ ধরনের একটি গান নতুন সংগীতায়োজনে গাইতে পেরে ভালো লাগছে। আশা করছি, শ্রোতাদের এটি পছন্দ হবে। গানটি নির্মাণের প্রেক্ষাপট সম্পর্কে নূর হোসেন হীরা বলেন, জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ এবং প্রতিরোধ দেখেছি, সেখান থেকেই এই গানটি নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিক‚ল পরিস্থিতিতে পড়েছে এবং তাদেরকে উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে সেই সামগ্রিকতাও আমার এই গানকে নির্মাণ করতে প্রেরণা জুগিয়েছে। তিনি আরও বলেন, পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন। আশাকরি সবাই উপভোগ করবেন।


এই বিভাগের আরো খবর