শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টানা বৃষ্টিতে মোংলা বন্দরে সার বোঝাই জাহাজের খালাস বন্ধ

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট:বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত দুদিনের টানা ভারী বৃষ্টিতে মোংলা সমুদ্র বন্দরে অবস্থানরত দুটি সারবাহী জাহাজ থেকে  পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে অন্য জাহাজগুলো থেকে থেমে থেমে পন্য খালাস চলছে। খালাস বন্ধ হওয়া বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেন জানান,বন্দরের ৬ নম্বর এ্যাংকরেজে নোঙ্গর করা পানামা পতাকাবাহী এমভি ফেডারেল ইবুকু এবং হারবাড়িয়া ১১ নম্বর নোঙ্গর করা লাইব্রেরিয়া পতাকাবাহী এমভি সেন্টিনেল।

জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বলেন, গত ২৯ জুলাই কানাডা থেকে ফেডারেল ইবুকি জাহাজে ২৯ হাজার ৫০০ টন সার আমদানি করা হয়। এরমধ্যে ৬ হাজার ৫০০ টন সার খালাস করা গেছে। এছাড়া একই দেশ থেকে গত ২৫ আগস্ট সেন্টিনেল জাহাজে করে ২৬ হাজার টন সার আমদানি হয়। সেটি থেকে খালাসই শুরু করা যায়নি। গত দু’ দিনের টানা বৃষ্টিতে জাহাজ দুটি থেকে সার খালাস বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমে গেলে পুনরায় সার খালাস করা হবে বলেও জানান তিনি।  এছাড়া বন্দরে অবস্থান করা ক্লিংকার, জিপসাম, মেশিনারিসহ আরও ছয়টি জাহাজ থেকে পণ্য খালাস ব্যহত হচ্ছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর