সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমা গান রেকর্ডের টাকা বন্যার্তদের দিলেন

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বিনোদন: চলমান বন্যায় দেশের প্রায় ১৩টি জেলা বিপর্যস্ত। এমতাবস্থায় বন্যার্তদের সাহায্যে সাধারণ মানুষের সঙ্গে এগিয়ে এসেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সংগীতশিল্পীরা কনসার্টসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহ করছেন। এবার ক্লোজআপ তারকা জানালেন, তার রেকর্ডিং করা গানের পুরো টাকাটাই বন্যার্তদের দেবেন তিনি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এই প্রয়াস চলবে বলেও জানান তিনি। অর্থাৎ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত তিনি যতগুলো গান রেকর্ড করবেন, সবগুলোর অর্থই যাবে বন্যার্তদের মাঝে। সালমা বলেন, ‘আমার রেকর্ডিং করা গানের অর্থ পুরোটাই আমি বন্যার্তদের সাহায্যার্থে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই খারাপ পরিস্থিতি চলাকালে যতগুলো কাজ করব, সবগুলোর পারিশ্রমিক যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষদের কল্যাণ তহবিলে।’ বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজন করা হয় ‘জরুরি সংযোগ’ শিরোনামের কনসার্ট। এতে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, এফ মাইনর, অর্ঘদেব, কৃষ্ণকলি, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করছেন। বিনা পারিশ্রমিকে শিল্পীরা এ কনসার্টে পারফর্ম করেন।


এই বিভাগের আরো খবর