সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অপু বিশ্বাস বন্যার্তদের জন্য ‘উপহার’ পাঠালেন

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বিনোদন: স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের ১১টি জেলার মানুষ। ঘর-বাড়ি ও বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বন্যার্তরা। পানিবন্দি হয়ে বিপর্যন্ত জীবনযাপন করছেন তারা। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ঢালিউড ক্যুইন খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচিতে সহায়তা পাঠিয়েছেন এ নায়িকা। গত রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। ভিডিওতে দেখা যায়, তার প্রতিনিধি হিসেবে এক যুবক কিছু অর্থ গণত্রাণ কর্মসূচিতে প্রদান করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে। কারণ, আমার নিজেরও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছিনা।’ তিনি আরও লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার।আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’


এই বিভাগের আরো খবর