সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্য ফল গাই এবার ওটিটিতে আসছে

প্রতিনিধি: / ২২৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিনোদন: এ বছর বেশ আলোচিত চলচ্চিত্র ‘দ্য ফল গাই’ প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। এবার ওটিটির পর্দায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। হলিউড নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ‘দ্য ফল গাই’ জিও সিনেমা প্রিমিয়ামে আগামী ৩ সেপ্টেম্বর স্ট্রিমিং করা হবে। বড় পর্দায় সিনেমাটি মুক্তি পায় মে মাসের ৩ তারিখ। সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে ১৭৮.১ মিলিয়ন মার্কিন ডলার। আশির দশকে যুক্তরাষ্ট্রের অ্যাকশন-অ্যাডভেঞ্চারভিত্তিক টিভি সিরিজ ‘দ্য ফল গাই’ থেকেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিরিজের নামেই সিনেমার নাম রাখা হয়েছে। ‘দ্য ফল গাই’র গল্পে দেখা যাবে, হলিউডের স্ট্যান্ট পারফরমার কোল্ট সিভার্স যিনি বিখ্যাত অ্যাকশন তারকা টম রাইডারের স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেন। একটি সিনেমায় কাজের সময় গুরুতর আহত হন সিভার্স। সেজন্য নিজেকে দোষারোপ করে সিনেমার কাজ ছেড়ে দেন। সিভার্সের সঙ্গে কাজ ছেড়ে দেন তার প্রেমিকা জোডি মোরেনো। জোডি ওই সিনেমার ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করছিলেন। সিনেমার কাজ ছেড়ে দেওয়ার পর একটি রেস্তোরাঁয় কাজ নেন সিভার্স। এরপর নায়ক টম রাইডার হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ায় বিপদে পড়ে সিনেমা টিম। প্রযোজক গেইল মেয়ার তখন সিভার্সকে দায়িত্ব দেন রাইডারকে খুঁজে বের করার। এভাবেই রাইডার অন্তর্ধান রহস্য এগিয়ে যায়। ‘দ্য ফল গাই’-এ নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি বøান্ট। ‘বার্বি’ তারকা রায়ান গসলিং স্ট্যান্টম্যান সিভার্সের চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু ও উইনস্টন ডিউক।


এই বিভাগের আরো খবর