সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পরীমনির অপেক্ষা বাড়লো

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বিনোদন: আলোচিত নায়িকা পরীমনি। কদিন আগে ছেলের পুন্যর জন্মদিন পালন করেছেন। এ মাসেই আরও একটা সুখবর আসার কথা ছিল। চলতি মাসের প্রথম সপ্তাহেই মুক্তির কথা ছিল চিত্রনায়িকা পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। কিন্তু দেশের সা¤প্রতিক পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। নতুন তারিখও জানা যায়নি। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ এর ছায়া অবলম্বনে সাত পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। চিত্রনাট্য করেছেন নির্মাতা ও আশরাফুল আলম শাওন। জানা গেছে, আগস্টের ৮ তারিখ প্রচারের কথা ছিল। কিন্তু সবকিছু দেখে পরে সিদ্ধান্ত নেয়া হবে। সবার আগে সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে হইচই কর্তৃপক্ষ। এদিকে সিরিজটি প্রসঙ্গে অনম বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “আমার গল্পে সব সময় চিন্তা থাকে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটের চিত্রগুলো তুলে ধরার। এটা অনেকটা মেলোড্রামা। গল্পটা আমাদের অনেকেরই জানা, একটি চেনা শহরের এক গ্যাংস্টারকে নিয়ে। সেই গল্পের ভেতরে এক গৃহিণীর চরিত্র, স্বামীর সঙ্গে তার সম্পর্ক, রসায়ন, তাদের ক্রাইসিস সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। সাধারণ মানুষের ইমোশনের গল্পও দেখা যাবে এই সিরিজে।” ‘রঙিলা কিতাব’-এ পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়াও রয়েছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ কয়েকজন। সিরিজটির শুটিং হয়েছে বরিশাল, ঝালকাঠি, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়।

 


এই বিভাগের আরো খবর