সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চঞ্চল চৌধুরী কটাক্ষের মুখে

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বিনোদন: ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী,  কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাঁদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজে দিশাহারা বন্যাকবলিতরা। এরইমধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারকাদের অনেকে। কেউ কেউ বাড়িয়েছেন সহযোগিতার হাত। নীরবতা ভেঙেছেন চঞ্চল চৌধুরীও। ফেসবুকে বৃহস্পতিবার দুপুরে অভিনেতা লিখেছেন, ‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।’ বানভাসিদের নিয়ে অন্য তারকাদের উদ্যোগ প্রশংসায় ভাসলেও চঞ্চলের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। তার পোস্টের মন্তব্য বিভাগে অসংখ্য নেটিজেনের ক্ষোভ দেখা গেছে। কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যে জর্জরিত করেছেন অভিনেতাকে। একজন লিখেছেন, ‘আপনাকে পাশে দাঁড়াতে হবে না। আমরাই যথেষ্ট। গুলি খাইতেছিলাম, তখন তো পাশে দাঁড়ানোর কথা মনে ছিল না, এখন আসছে মায়াকান্না দেখাতে।’ অন্য একজন লিখেছেন, ‘রিয়েল লাইফেও আয়নাবাজি! যাই হোক… কাজ করলে সাধুবাদ জানাই!’ কেউ লিখেছেন, ‘এটেনশন সিকার, দাদা এই চান্সটা কাজে লাগাও।’ একজন লিখেছেন, ‘চঞ্চল চৌধুরী তেলবাজ।’ এ ছাড়া ‘দালাল’ ও ‘সুবিধাবাদী’ বলেও অনেকে সম্বোধন করেছেন অভিনেতাকে। মানুষের আবেগ নিয়ে খেলার প্রয়োজন নেই বলেও সাবধান করেছেন অভিনেতাকে। ইতোমধ্যে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহŸান জানিয়েছেন দেশের অন্যান্য তারকা। নিজ নিজ জায়গা থেকে বানভাসিদের রক্ষার আর্জি জানিয়েছেন অনেক তারকা। কেউ কেউ প্রার্থনায় রাখছেন বন্যাদুর্গতদের।


এই বিভাগের আরো খবর