সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুবরাজ সিং-এর বায়োপিক আসছে

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বিনোদন: যুবরাজ সিংয়ের ভক্তদের জন্য সুখবর। আসছে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং-এর বায়োপিক। সিনেমাটি প্রযোজনা করবেন ভ‚ষণ কুমার ও রবি ভাগচন্দোকা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এই খবর। টি সিরিজের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে যুবরাজের বায়োপিক ঘোষণা করে লেখা হয়, ‘২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন ফিরে দেখা। যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের গল্প খুব জলদি বড় পর্দায় আসতে চলেছে।’ দুই বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল ক্রিকেটার যুবরাজ সিং। মাঠে যেমন তার চার- ছক্কার কৃতিত্ব রয়েছে, তেমনই মাঠের বাইরে তিনি ক্যানসারজয়ী যোদ্ধা। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগে, তবুও থাকেন আলোচনায়। যুবরাজ সিং-এর ক্যারিয়ার দেখানো হবে সিনেমায়। সাথে থাকবে ব্যক্তিগত জীবনের ছাপও থাকবে। থাকবে ক্যানসারকে হারিয়ে ফিরে আসার গল্পও। মূল চরিত্রে কে থাকছেন, তা এখনও জানা যায়নি।


এই বিভাগের আরো খবর