সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘লতিকা’ মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে

প্রতিনিধি: / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বিনোদন: রাশিয়ার অন্যতম মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘লতিকা’। ব্রিটিশ কাউন্সিল অর্থায়নে এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। ‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সমপ্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় প্রাণী দিয়ে মাছ শিকার করা জেলে। তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানাপোড়নের সংসারের জীবনচিত্র উঠে আসে। আগামী ৫ থেকে ১৫ সেপ্টেম্বর মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু হবে। নির্মাতা স্বপন জানিয়েছেন- মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’ সিলেকশন হওয়ায় তিনি খুবই আনন্দিত ও উচ্ছ¡সিত। ‘লতিকা’ চলচ্চিত্রটির প্রদর্শনী হবে ৮ সেপ্টেম্বর। বাংলাদেশসহ ব্রাজিল, চিলি, চীন, ফ্রান্স, জর্জিয়া, ইরান, ইতালি, কুর্দিস্তান, মলদোভা, নেদারল্যান্ডস, পাকিস্তান, রাশিয়া, স্পেন, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের চলচ্চিত্র এই উৎসবে প্রতিযোগিতা করবে। ‘লতিকা’ এ বছর সুইজারল্যান্ডের জনপ্রিয় ৫৫ তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিসিয়াল ভাবে জায়গা করে নেন। তাছাড়া ইংল্যান্ডের ২৩ তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব, লন্ডন ডিভি চলচ্চিত্র উৎসব এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে।


এই বিভাগের আরো খবর