ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশেদ মাকসুদ বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থনীতি: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। গতকাল সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। বিকেল ৩টা ১০ মিনিটে তিনি অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি বিএসইসিতে আসেন। এ সময় বিএসইসি ও বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) উপ-সচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিএসইসি’র নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, খন্দকার রাশেদ মাকসুদকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ বিধান প্রতিপালন ও ওই আইনের ধারা ৫(২) অনুসারে তাকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হইলো। খন্দকার রাশেদ মাকসুদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেডের এমডি এবং সাত বছর সিটি ব্যাংক এনএ বাংলাদেশের এমডি ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন ১৯৯২ সালে। সা¤প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গত রোববার বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর এক দিন পর গত সোমবার পদত্যাগ করেন সংস্থাটির দুজন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর পুঁজিবাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছিল। অভিভাবকহীন এ অবস্থা থেকে দেশের পুঁজিবাজারের হাল ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সার্বিক দিক বিবেচনা করে গত মঙ্গলবার মাশরুর রিয়াজকে বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। তবে মাসরুর রিয়াজের যোগ্যতা ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলে বিএসইসি‘র অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পরবর্তীতে ভুল বুঝতে পেরে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাসরুর রিয়াজকে বিএসইসিতে যোগদানের জন্য স্বাগত জানানো হয়। কিন্তু, মাসরুর রিয়াজ বিএসইসিতে যোগদান করতে অপারগতা প্রকাশ করে গত শনিবার বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশেদ মাকসুদ বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন

আপডেট সময় : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪