সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সেলিনা জেটলি

প্রতিনিধি: / ২১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বিনোদন: আরজি কর কান্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা ভারত। এই পরিস্থিতিতে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সেলিনা জেটলি। অভিনেত্রীর দাবি, সব সময় নির্যাতিতাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। সমাজমাধ্যমে শৈশবের একটি ছবি পোস্ট করেন সেলিনা। সেই সময়ে তিনি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সেখানেই অভিনেত্রী লিখেছেন, “নির্যাতিতাকেই দোষ দেওয়া হয় সব সময়। এই সময়ে আমি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আমাদের স্কুলের বাইরে কাছেরই এক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভিড় জমাতো। স্কুল থেকে বাড়ি ফেরার সময়ে আমার রিকশার পিছু নিত ওরা।” অভিনেত্রী জানান, তিনি ভান করতেন যেন তিনি কিছুই বুঝতে পারছেন না। কিছু দিন পরেই সেলিনা লক্ষ্য করেন, ওই ছেলেরা পাথর ছুঁড়তে থাকে। সেটি দেখেও কোনো পথচারী প্রতিবাদ করতে আসেননি বলে জানান তিনি। বরং এক শিক্ষক সেলিনাকেই এর জন্য দোষী মানতেন। সেলিনা জেটলি বলেন, “আমার শিক্ষিকা বলেছিলেন আমি পশ্চিমী কায়দার পোশাক পরি। ঢিলেঢালা পোশাক পরি না। তেল মেখে দুটো বেণী করে চুল বাঁধি না। তাই দোষটা আমারই।” এর পরেই এক ভয়াবহ অভিজ্ঞতা জানান সেলিনা। তিনি বলেন, “এক দিন স্কুলের রিকশার জন্য আমি অপেক্ষা করছি। তখন এক পুরুষ আমাকে তার গোপনাঙ্গ দেখিয়ে চলে যায়। ওই ছোট বয়সে এই অভিজ্ঞতা হয়। বহু বছর ধরে এই ঘটনার জন্য আমি নিজেকে দায়ী করতাম। শিক্ষকের কথা আমার মাথায় ঘুরতে থাকত।” একাদশ শ্রেণিতে পড়ার সময়েও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে হেনস্থা করেছিলেন বলে জানান। তখনও তাকে বলা হয়েছিল, পোশাকের জন্যই নাকি ছেলেরা তার সঙ্গে এই ধরনের আচরণ করে।

 

 


এই বিভাগের আরো খবর