সর্বশেষ :
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে বিওএ’র অভিনন্দন মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইরানের ইরানে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধার করে নিলো মার্কিন সেনারা বিকল্প জ্বালানির খোঁজে বাংলাদেশ, জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বেতন কাঠামো নিয়ে বৈঠকে অর্থমন্ত্রী এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: টিকা উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী ‘রামায়ণ’ ঘিরে উত্তেজনা, সাই পল্লবীকে নিয়ে যা বললেন রণবীর কাপুর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আন্দোলনের তোপে কলকাতার দুই সিনেমা বিপদে

প্রতিনিধি: / ২০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বিনোদন: ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পুরো ভারত। এদিকে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে টালিগঞ্জের দুটি সিনেমা মুক্তি দেওয়ার কথা ছিল আগে থেকেই। সিনেমা দুটি হচ্ছে নির্মাতা রাজ চক্রবর্তীর ‘বাবলি’ ও সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’। দুটি সিনেমাই মুক্তি পাচ্ছে। কিন্তু আন্দোলনের মধ্যে সিনেমা মুক্তি দিয়ে দুই নির্মাতাই বিপাকে পড়েছেন। অস্থির সময়ে সিনেমা মুক্তি দেওয়া নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন ‘পদাতিক’ এর পরিচালক সৃজিত। তিনি লিখেছেন, ‘আমার মনে হয়, শহর এই মুহূর্তে কোনোরকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই-ই।’ সিনেমার ভবিষ্যৎও তিনি দর্শকের ওপরেই ছেড়ে দিয়ে আরও লেখেন, ‘দর্শক যা চাইবেন, সেটাই হবে। এই পরিস্থিতিতে তারা যদি আমার সিনেমা না দেখেন, আমার কোনো আপত্তি নেই। আমি সিনেমা মুক্তি পেছানো নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি অত্যন্ত অসহায়ভাবেই আমাকে জানিয়েছেন, তার বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ, সিনেমাটি জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তাই কিছু করা গেল না।’ শেষে সৃজিত যোগ করেন, ‘সবটাই দুর্ভাগ্যজনক। সিনেমাটি এই সময়ে মুক্তি পাচ্ছে। কিন্তু, এটা আমাদের কারও হাতেই নেই।’ সৃজিতের এই সিনেমায় মৃণাল সেনের ভ‚মিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু দেশে আন্দোলনের জেরে কলকাতায় সিনেমার প্রচারে যেতে পারেনি তিনি। এদিকে ১৫ আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ‘বাবলি’। সিনেমাটি শুধু কলকাতায় মুক্তি পেয়েছে। তবে এর ভবিষ্যতও পড়েছে অনিশ্চয়তায়। বুকমাই শোয়ের তথ্য মতে ভালোই হল পেয়েছে সিনেমাটি। তবে হলে দর্শক ফেরা নিয়ে রয়েছে আশঙ্কা। ‘বাবলি’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী ও আবির চ্যাটার্জি।


এই বিভাগের আরো খবর