সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেনিজুয়েলার বিরোধী জোটের বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিদেশ : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার দাবি জানিয়ে আগামী ১৭ আগস্ট বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির বিরোধীদলীয় জোট। দেশটিতে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন নিকোলাস মাদুরোকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্ট হন। তবে বিরোধীদলীয় জোট বলেছে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজই প্রকৃত বিজয়ী। নির্বাচন কমিশনকে বিস্তারিতভাবে ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য প্রকাশের আহবান জানিয়েছে তারা। এদিকে মাদুরোর জয়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার দেশগুলো। তারা নির্বাচনের ফলে স্বচ্ছতা আনার আহবান জানিয়েছে। গত রোববার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘আগামী ১৭ আগস্ট ভেনিজুয়েলার নাগরিকদের বিশ্বজুড়ে বিক্ষোভের আহবান জানাই। চলুন, একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে। সত্য ও জনপ্রিয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।’ সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর