বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পুত্র সন্তানের মা-বাবা হবেন দীপিকা-রণবীর?

প্রতিনিধি: / ২১৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিনোদন : প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে সন্তানের মুখ দেখবেন তারা। সন্তানের মুখ দেখার জন্য মুখিয়ে আছেন রণবীর-দীপিকা। চলছে নানা আয়োজনও। এ জুটির ভক্তরাও উচ্ছ¡সিত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা দুই শিবিরে বিভক্ত হয়ে গেছেন। এক দলের দাবি- কন্যাসন্তান জন্ম দেবেন দীপিকা। অন্য দল বলছেন, পুত্র সন্তানের কথা। কিন্তু রণবীর-দীপিকার ঘর আলো করে কে আসছে? পুত্র নাকি কন্যা? ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি পুত্র সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। এরইমধ্যে তারা উদযাপনও শুরু করেছেন। গত ২৯ ফেব্রæয়ারি মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন। তবে পুত্র নাকি কন্যা সন্তানের মা হবেন তা জানাননি দীপিকা কিংবা রণবীর সিং। আপাতত অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই তাদের ভক্তদের! সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। কিন্তু তা অস্বীকার করে আসছিলেন তারা। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি।


এই বিভাগের আরো খবর