সর্বশেষ :
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বে যুবকদের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন: জাতিসংঘ

প্রতিনিধি: / ২৫২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিদেশ : বিশ্বব্যাপী যুবকদের বেকারত্বর হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে রয়েছে। সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ বলেছে, সমগ্র বিশ্ব এখনো কোভিড-১৯ মহামারির মন্দা কাটিয়ে উঠতে পারেননি। জাতিসংঘের শ্রম সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী যারা কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে (এনইইটি) নেই তাদের সংখ্যা উদ্বেগজনক। কোভিড-১৯’এর পর মহামারি থকে অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের সব অঞ্চলে করতে পারেনি। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, ‘কিছু নির্দিষ্ট অঞ্চলের যুবক এবং অনেক তরুণী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে পাচ্ছেন না।’ আইএলও বলেছে, ২০২৩ সালে ৬৪ দশমিক ৯ মিলিয়নে, বিশ্বব্যাপী মোট বেকার যুবকদের সংখ্যা সহ¯্রাব্দের শুরুর পর থেকে সর্বনিম্ন ছিল। সংস্থাটি আরও জানায়, ১৩ শতাংশে গত বছর বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন এবং ২০১৯ সালে প্রাক-মহামারিকালে বেকারত্বের হার ১৩ দশমিক ৮ শতাংশের নিচে নামে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আরও জানিয়েছে, ‘বেকারত্বের হার এই বছর এবং পরের বছর আরও ১২ দশমিক ৮ শতাংশে নেমে যাওয়ার আশা করা হচ্ছে।’


এই বিভাগের আরো খবর