পাইকগাছা বিএনপির সাধারন সম্পাদককে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
প্রতিনিধি:
/ ২৫১
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ১২ আগস্ট, ২০২৪
শেয়ার করুন
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হিন্দু সমপ্রদায়ের হাজার হাজার
মানুষ চেয়ারম্যান এনামুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধন করে এবং বিএনপির নেতৃবৃন্দ বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে। উল্লেখ্য গত ১০আগষ্ট খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি সাক্ষরিত পত্রে এস এম এনামুল হককে সাময়িক বহিষ্কার করা হয়।