সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিনেতা ফেরদৌসের হদিশ নেই

প্রতিনিধি: / ২৭৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

বিনোদন: ছাত্র-জনতার এক দফা দাবির জেরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। ইতিমধ্যেই হাসিনা সরকারের মন্ত্রী, এমপিদের অনেকেই বিদেশে পালিয়েছেন। কেউ কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন। আবার কয়েকজন বিদেশ পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন। শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস পিঠ বাঁচাতে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে আরেকটি সূত্র বলেছে, তিনি দেশের অভ্যন্তরেই গা ঢাকা দিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কল করা হলে ফেরদৌসের নাম্বারটিও বন্ধ পাওয়া যায়। এমনকি তার পিএস এর নাম্বারও বন্ধ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১০ আসনে থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।


এই বিভাগের আরো খবর