সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বদেশি ক্যালাঘান সোনা জয় করলেন

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

স্পোর্টস: ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের বিশ্বরেকর্ডের মালিক অস্ট্রেলিয়ার আরিয়ার্না টিটমাস। সেই টিটমাসকে হারিয়েই সোনা জিতেছেন তার স্বদেশি মলি ও’ক্যালাঘান। তাও আবার অলিম্পিকের নতুন রেকর্ড গড়ে। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। সাফল্য অর্জনের রহস্য জানাতে গিয়ে বলেছেন, লড়াই করার গুণটা আছে বলেই এমনটা সম্ভব হয়েছে। টোকিও অলিম্পিকে সোনা জেতা টিটমাস এবার সময় নিয়েছেন ১ মিনিট ৫৩.৮১ সেকেন্ড। জিতেছেন রুপা। হংকংয়ের সিওভান হাওহি জিতেছেন ব্রোঞ্জ। সাঁতারের এই ইভেন্টের বিশ্বরেকর্ডের মালিককে হারানোর পর ও’ ক্যালাঘান জানিয়েছেন, ‘দিন শেষে চ্যালেঞ্জটা গ্রহণ করতে জানতে হবে। বিকল্প থাকে দুটা- হয় লড়াই করতে হবে নাহলে এড়িয়ে যেতে হবে। আমি লড়াইকেই বেছে নিয়েছি।’ সাফল্য অর্জনের পেছনে নিজের সেরাটা নিংড়ে দেওয়ার বিষয়কে সামনে আনলেন তিনি, ‘আমি সব সময় সেরাটা দিতে চাই। নিজের ওপর চাপ প্রয়োগ করি। প্রত্যাশাটাও অনেক উঁচুতে থাকে। এই রেসটা ছিল বিস্মকয়র।’


এই বিভাগের আরো খবর