পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে দিবসটি উদযাপন
উপলক্ষ্যে ২৯ জুলাই সোমবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের
কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি।
বিশেষ অতিথি ছিলেন, অনারারি ক্যাপ্টেন মোহন লাল দাশ, প্রেসক্লাব
পাইকগাছার সহ-সভাপতি আব্দুল মজিদ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের
সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী।
বক্তৃতা করেন, ব্যাবসায়ী গৌতম ভদ্র, পরিবেশ কর্মি শাহিনুর রহমান,
দিবাশিস সাধু, গনেশ দাশসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ
সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে
হবে। তাহলে সুন্দরবনের বাঘও ভালো থাকবে।