সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে বড় বোনের চোখের সামনে পুকুরের ডুবে যায় ছোট বোন

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বড় বোনের সাথে পুকুরে গোসল করতে নেমে শারমিন আক্তার নামে ৭ বছরের এক শিশুকন্যা পানিতে ডুবে নিহত হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।

নিহত শিশুকন্যা শারমিন আক্তার মোংলা এলাকার ইদ্রিস আলীর মেয়ে। ইদ্রিস আলী একজন পিকআপ ভ্যান চালক। তিনি দীর্ঘদিন যাবৎ ফকিরহাট আট্টাকী এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন।

স্থানীয়রা জানায়, শিশুকন্যা শারমিন আক্তার তার বড় বোন মীম খাতুনের সাথে ফকিরহাট কাজি আজহার আলী কলেজের পুকুরে গোসল করতে আসেন। এসময় শিশু শারমিন আক্তার বড় বোন মীম খাতুনের হাত ফসকে পুকুরের পানিতে তলিয়ে যায়। বড় বোন সাঁতার না জানার ফলে তাকে উদ্ধার করতে না পেরে চিৎকার দেয়। স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর