শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মত রসুন আমদানি

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে প্রথম বারের মত রসুন আমদানি করা হয়েছে। যা রবিবার (২৮ জুলাই) মোংলা কাস্টমস হাউজ কায়িক পরিক্ষা সম্পন্ন করেছে। আমদানি করা ৫৮ মেট্রিক টন রসুন খালাসের অপেক্ষায় বন্দরে রয়েছে। মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মত রসুন আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তপক্ষের, উপ-পরিচালক (জনসংযোগ) মো: মাকরুজ্জামান।

তিনি জানান,সিংগাপুরের পতাকাবাহী এমভি মার্কস ডাভাও জাহাজটি চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে এসে গত ১৮ জুলাই মোংলা বন্দরে পৌছায়। জাহাজটি থেকে ২২৯ টিইইউজ কন্টেইনার মোংলা বন্দরে খালাস করা হয়। এর মধ্যে ২টি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি হয়। মোংলা বন্দরের মাধ্যমে এই প্রথম রসুন আমদানি করা হয় যা এখন খালাসের অপেক্ষয়।

জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান আরো জানান, মোংলা বন্দর দিয়ে ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৫৭ টি বিদেশী বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোষাক, কটন, স্লাগ ইত্যাদি রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি ইত্যাদি আমদানি হয় যার পরিমান ৫লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো,যার মধ্যে ১৪৭৪ টিইইউজ কন্টেইনার এবং ১৩৪৯ টি গাড়ি রয়েছে।


এই বিভাগের আরো খবর