সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় পানিতে ডুবে  শিশুর মৃত্যু

প্রতিনিধি: / ২৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
Oplus_0

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পানিতে ডুবে আব্দুর রহমান নামের এক বছর বয়সের এক শিশুর করুণ  মৃত্যু হয়েছে। মঙ্গলবার  সকাল ১০ টার দিকে  উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। মৃত শিশু আব্দুর  রহমান দেবদুয়ার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা  বরকত সানার ছেলে। মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়  সকাল ১০টার দিকে আব্দুর  রহমান বসতবাড়ীতে খেলা করছিল। এসময় সে সকলের অগোচরে বাড়ির পিছনে ঘেরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায় । পরবর্তীতে অনেক খোঁজা খুঁজির এক পর্যায়ে  তার মা রূপালী বেগম ঘেরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিলা আফরোজ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।


এই বিভাগের আরো খবর