শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ঐতিহ্যবাহী শীতলা মন্দিরে রথ যাত্রা উৎসব

প্রতিনিধি: / ২৯০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের উপজেলার ঐতিহ্যবাহী আট্টাকী শিতলা মন্দিরের উদ্যোগে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার দুপুর ১টায় প্রথম রথ টান ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
শীতলা মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ ইমরুল হাসান,মন্দির কমিটির সভাপতি ডাঃ অরবিন্দ পাল (মনি) সহ অমর ঘোষ রনি ঘোষ,কার্তিক দত্ত ,প্রকাশ পাল,শুভ রায়
সহ মন্দির কমিটির সদস্যবৃন্দসহ আগত হাজার হাজার ভক্তবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর