শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে বিভিন্ন অনিয়মে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা.

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বি,এস, টি আইয়ের লাইসেন্স না থাকা ও নোংড়া অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করার অপরাধে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় অভিযান পরিচালনা করে খান জাহান আলী পিওর ড্রকিং ওয়াটারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৭ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। একই সময়ে বাগেরহাট শহরের নূর মসজিদ এলাকায় জনৈক মো: হুসাইনকে মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া আইসক্রিম বিক্রয়ের অপরাধে ২ হাজার জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযান শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর