শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্দ্ধ-১৭)  এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনুর্দ্ধ-১৭) এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, পল্লী বিদ্যুতের ফকিরহাট জোনের ডিজিএম মো. ফকরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনীতে ফকিরহাট ইউনিয়ন বনাম পিলজংগ ইউনিয়ন মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে ৫-৭ গোলের ব্যবধানে ফকিরহাট বিজয়ী হয়। এদিন ৮টি ইউনিয়নের ৮টি দল অংশগ্রহন করে। খেলা পরিচালনা করেন পলাম সেন, সহযোগিতায় ছিলেন জাকির হোসেন, আজমল হোসেন ও মো. ইবারাত আলী বিশ্বাস।


এই বিভাগের আরো খবর