সর্বশেষ :
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর ফকিরহাটে ৩০০ পরিবারের মুখে হাসি ফোটালেন শেখ ফেরদাউস আলম: বিতরণ করলেন ৩০০ বস্তা চাল ও ঈদ উপহার বাগেরহাটে সাতবাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউপি চেয়ারম্যান আসছে না পরিষদে নাগরিকসেবা ব্যাহত ইসরায়েলের ৫৩তম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সোমালিয়ায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ২২ সদস্য নিহত ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত নেতানিয়াহুকে ছাড়াই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করছে না স্পষ্টভাবে জানিয়েছে ফ্রান্স আফগানিস্তানে নতুন করে রাতভর বিমান হামলা পাকিস্তানের
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিত্রনায়িকা দীঘি বিয়ের কার্ড প্রকাশ করলেন

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বিনোদন: এমন আলোচনা চলছে দেশের শোবিজ অঙ্গনে। যদিও এর কারণ অভিনেত্রী নিজেই। গত বৃহস্পতিবার রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই আলোচনার শুরু। একটি বিয়ের কার্ড পোস্ট করেন তিনি। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তাঁর একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাচ্ছে এনগেজমেন্ট রিং! ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ তাহলে কি খুব শিগগিরই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী? নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল? দীঘির পোস্টের কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানা সমীকরণ মেলাচ্ছেন। তবে কারো কমেন্টের উত্তর দেননি দীঘি। বোঝাই যাচ্ছে, বিয়ের গুঞ্জন উসকে দিয়ে রহস্য করছেন তিনি। এ বিষয়ে জানতে দীঘির মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি। মেসেজ পাঠালেও উত্তর আসেনি। তবে মুখ খুলেছেন দীঘির বাবা ও অভিনেতা সুব্রত। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিয়ে, নাকি কোনো কাজের ঘোষণা-তা আজ সন্ধ্যায় জানা যাবে। দীঘি বিষয়টি পরিষ্কার করবে।’


এই বিভাগের আরো খবর