সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চিংড়ি চাষ বহাল রাখার দাবীতে কাঁকড়া ব্যবসায়ীদের সাথে চিংড়ি চাষী সমিতির মতবিনিময়

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: কাঁকড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পাইকগাছা উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ। লবণ পানির চিংড়ি চাষ বহাল রাখার দাবীতে চলমান কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এ মতবিনিময় করেন চিংড়ি চাষী
সমিতির নেতৃবৃন্দ। কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি
দেবব্রত দাশ দেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি
ছিলেন, চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চিংড়ি
চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম
কিবরিয়া রিপন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ

মোর্তজা জামান আলমগীর রুলু, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক
সভাপতি সাজ্জাত আলী সরদার, কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি
হিরামন মন্ডল, সাধারণ সম্পাদক শিবপদ মন্ডল, সাবেক সভাপতি অধিবাস সানা।
বক্তব্য রাখেন, মনোহর চন্দ্র সানা, রেজাউল ইসলাম, শামীম হোসেন, মাহবুবুর
রহমান, পঞ্চানন সানা, জামিলুর রহমান রানা, নূরুজ্জামান ও মোমিন উদ্দীন। সভায়
বক্তারা বলেন, লবণ পানির চিংড়ি চাষের ওপর এলাকার হাজার হাজার মানুষের জীবন
জীবিকা নির্বাহ করছে। চিংড়ি চাষ বন্ধে কোন চক্রান্ত হলে তা মেনে নেওয়া হবে
না। এলাকার অর্থনীতিকে সচল রাখতে চিংড়ি চাষ বহাল রাখার কোন বিকল্প নেই।
সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চিংড়ি চাষ বহাল রাখার আন্দোলনকে বেগবান
করতে সকলের প্রতি আহŸান জানান। সভায় উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি
পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।


এই বিভাগের আরো খবর